• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬, ১১:২৬ এএম
অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ছে। এই অস্বাভাবিক গতিবিধির বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার (১৫ এপ্রিল) ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি জানায় শেয়ার দর বৃদ্ধির অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। অর্থাৎ তারা এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণ জানে না।

তবে কোম্পানিটি আরও জানায়, গত ১০ মার্চ তারা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ডিএসই এবং সিএসইকে চিঠির মাধ্যমে বর্তমান পরিচালক ও উদ্যোক্তাদের শেয়ার নতুন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিষয়ে অবহিত করেছে।

এছাড়া গত ৩১ মার্চ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে বর্তমান পরিচালক ও উদ্যোক্তাদের ৩০ শতাংশ শেয়ার হস্তান্তর এবং কোম্পানির ব্যবস্থাপনা নতুন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে এখনো নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যবস্থাপনা পরিবর্তন ও শেয়ার হস্তান্তরের এ ধরনের প্রক্রিয়া বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি করতে পারে, যা অনেক সময় শেয়ারদর ও লেনদেন বাড়ার কারণ হয়ে দাঁড়ায়।

এএইচ/এম

Link copied!