• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বাস্তবায়িত ইডিপি প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৬, ০৪:০৪ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের বাস্তবায়িত ইডিপি প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ

ছবি : প্রতিনিধি

ঢাকা: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগ ও এডিবি অর্থায়ন এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক বাস্তবায়িত  Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) শাহ্জালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর এসআইসিআইপি-পিআইইউ মো. মাসুম বিল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও উপপ্রকল্প পরিচালক এসআইসিআইপি-পিআইইউ মোহাম্মদ ওয়াসিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই বিনিয়োগ বিভাগের প্রধান এফ.এম. নেওয়াজ আলী, ব্যাংকের কোম্পানী সচিব মো. আবুল বাশার, সাসটেইনেবল ফাইন্যান্স ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম এবং মানব স¤পদ বিভাগ ও ট্রেনিং একাডেমীর প্রধান এ. কে. এম. হাসান রহিম-সহ ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের Skills for Industry Competitiveness and Innovation Program (এসআইসিআইপি) এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং প্রতীকীভাবে নির্বাচিত নারী উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণের জন্য চেক হস্তান্তর এবং প্রশিক্ষনার্থীদের মধ্যে ৪ জন উদ্যোক্তাকে ৪ টি ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রেনিং ভেন্যুতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পণ্যমেলা, যেখানে ইডিপি প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার স্টল স্থান পায়। কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন, তথ্যপ্রযুক্তি এবং বেকারি/ফাস্ট ফুড খাতের বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয়, যা অতিথি, ব্যাংক কর্মকর্তাসহ উপস্থিত সকলের মধ্যে আগ্রহের জন্ম দেয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ ও যোগ্য উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের শিল্পায়ন, দক্ষ মানবস¤পদ উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নবীন উদ্যোক্তারা নিজেদের ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

পিএস

Link copied!