• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি


বিনোদন ডেস্ক এপ্রিল ২৮, ২০২৬, ১১:৫৪ এএম
বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি বর্তমানে বড় পর্দায় তুলনামূলক কম সক্রিয় থাকলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি বরাবরই নজরকাড়া। ব্যক্তিগত মুহূর্ত আর অনুভূতির ঝলক শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ ধরে রাখছেন তিনি।

গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝে হঠাৎ নেমে আসা বৈশাখের বৃষ্টি যেন এনে দিয়েছে স্বস্তির ছোঁয়া। সেই বৃষ্টির আনন্দে নিজেকে ভাসিয়েছেন পরীমনি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও খোলা চুলে বৃষ্টির ফোঁটায় ভিজে এক নির্মল মুহূর্ত উপভোগ করছেন তিনি।

ভিডিওতে কখনো গাড়ির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে, আবার কখনো বৃষ্টির ছন্দে নিজেকে ছেড়ে দিতে দেখা যায়। পুরো দৃশ্যজুড়ে ছিল এক ধরনের শান্ত, স্বতঃস্ফূর্ত আবহ—যা ভক্তদের মন কেড়েছে সহজেই।

ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্তরা নানা প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন “বৃষ্টি মাখা পরী”, আবার কেউ বলেছেন—প্রকৃতির সঙ্গে এমন সহজ মেলবন্ধনই তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে।

এম

Link copied!