মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণ ও রুপার দামে। ইরানে নতুন করে মার্কিন হামলা এবং এর জেরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও দীর্ঘমেয়াদে উচ্চ সুদের হারের আশঙ্কা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক মূল্যবান ধাতুর বাজারে।
মঙ্গলবার (২৬ মে) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৪৪.৩৩ ডলারে নেমে এসেছে। স্পট রুপার দামও ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৭৭.৪২ ডলারে।
কেন কমলো স্বর্ণের দাম?
বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও আমেরিকার মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং দক্ষিণ ইরানে মার্কিন হামলার পর এশীয় বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। তেলের দাম বাড়ায় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সাধারণত মুদ্রাস্ফীতি বাড়লে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন প্রায় ৫৪ শতাংশ। আর উচ্চ সুদের হারের এই আশঙ্কাই স্বর্ণ ও রুপার মতো অনুৎপাদনশীল ধাতুর ওপর নেতিবাচক চাপ সৃষ্টি করেছে।
অন্যান্য মূল্যবান ধাতুর চিত্র
স্বর্ণ ও রুপার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পতন হয়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও:
প্লাটিনাম: ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ১,৯৫৮.১৮ ডলার।
প্যালাডিয়াম: ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ১,৩৮৯.৬৮ ডলার।
দেশের বাজারে বর্তমান দাম ও কমার পূর্বাভাস
বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও যেকোনো সময় স্বর্ণ ও রুপার দাম কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সংশ্লিষ্ট সূত্র। বিশ্ববাজারের এই দরপতনের প্রভাব দেশের বাজারেও পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সবশেষ গত ২৫ মে সকালে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে দুই হাজার ১৫৮ টাকা ও ১১৭ টাকা বাড়ানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
এম












-20260525165652.jpg)

-20260525152522.jpg)
























