• ঢাকা
  • মঙ্গলবার, ০২ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০২৬, ০৪:৫৭ পিএম
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

ফাইল ছবি

ঢাকা: ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।

পিএস

Link copied!