ফাইল ছবি
ঢাকা: পবিত্র ঈদুল আজহা পরবর্তী দ্বিতীয় কর্মদিবসেও দেশের শেয়ারবাজার উত্থান হয়েছে। দিনটিতে শেয়ারবাজারের সব সূচক বেড়ছে। আর লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। মঙ্গলবার (২ জুন) লেনদেন শেষে এ তথ্য জানা গেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪০৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ২ হাজার ৪৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯১২ কোটি ৩৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৩ লাখ টাকার বা ১৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩০টি বা ৫৮.৫২ শতাংশের। আর দর কমেছে ১১৬টি বা ২৯.৫২ শতাংশের ও দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির বা ১১.৯৬ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৮ টির, কমেছে ৫৮ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৮১ পয়েন্টে।
পিএস







































