• ঢাকা
  • শুক্রবার, ২৯ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৫ কিলোমিটার যানজট


টাঙ্গাইল প্রতিনিধি মে ২৯, ২০২৬, ০৪:৫৩ পিএম
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল: ঈদের পরের দিনেও নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কের রসুলপুর থেকে এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (২৯ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাস ও ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঈদের পরের দিনেও ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ অব্যাহত থাকায় গাড়ির গতি ধীর হয়ে পড়েছে। 

তিনি আরও জানান, দ্রুত যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।

এসআই

Link copied!