• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে স্কয়ার ফার্মা


নিজস্ব প্রতিবেদক জুন ২৯, ২০২৬, ০৩:০৯ পিএম
চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে স্কয়ার ফার্মা

ফাইল ছবি

ঢাকা: বাজারে বিদ্যমান ওষুধের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং নতুন ওষুধ বাজারে আনার লক্ষ্যে চুক্তিভিত্তিক উৎপাদনের পথে হাঁটছে শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

সোমবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে স্কয়ার ফার্মা।

তথ্য অনুযায়ী, গতকাল রোববার (২৮ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সি টু সি ফার্মা লিমিটেডের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন-সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষে নির্দিষ্ট কিছু ওষুধ উৎপাদন করবে সি টু সি ফার্মা।  

তালিকাভুক্ত কোম্পানিটি জানিয়েছে, এর মাধ্যমে বিদ্যমান পণ্যের বর্ধিত চাহিদা মেটানোর পাশাপাশি নতুন ওষুধ বাজারজাত করা সহজ হবে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ চুক্তির একটি অনুলিপি সরবরাহ করার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অনুরোধ জানালেও এখনো পর্যন্ত সেই চুক্তির অনুলিপি স্টক এক্সচেঞ্জের কাছে পৌঁছায়নি বলে জানা গেছে।

এএইচ/পিএস

Link copied!