• ঢাকা
  • বুধবার, ১২ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অর্থ আত্মসাত মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০২৬, ০৩:৫৫ পিএম
অর্থ আত্মসাত মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

ফাইল ছবি

ঢাকা: এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. ফারহান উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফারহান উদ্দিনসহ চারজন পরস্পর যোগসাজশে আইনি খরচের নামে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে কোম্পানির ১ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেন।

তবে আসামিপক্ষ অভিযোগটি মিথ্যা ও বানোয়াট দাবি করেছে। আইনজীবী মাসুদ চৌধুরীর ভাষ্য, উচ্চ আদালতে চলমান মামলার আইনি ব্যয় কোম্পানির পক্ষ থেকেই বহন করা হয়েছিল এবং এর ভাউচারও রয়েছে।

২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর এম. জে. আবেদীন, চার্টার্ড অ্যাকাউনট্যান্টসের তদন্ত নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে মামলাটি করা হয়।

এএইচ/পিএস

Link copied!