• ঢাকা
  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৬, ০৭:২৭ পিএম
উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ধারা ২০(১) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ঢাক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানা গেছে। 

উত্তরা ফাইন্যান্স জানিয়েছে, গত ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এক চিঠির মাধ্যমে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পর্ষদ বিলুপ্ত করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, বিলুপ্ত পরিচালনা পর্ষদে ছিলেন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মুখতার হোসেন, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শফিউল আজম, স্বতন্ত্র পরিচালক মো. নিয়ামুল কবির, স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম, এফসিএস এবং পরিচালক মো. মাহবুব আলম, এফসিএমএ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিলুপ্ত পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ও পদ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পর কোম্পানিটির পরিচালনা কাঠামোয় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএইচ/পিএস

Link copied!