• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাড়ে ৫৭ কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক স্পেস কিনছে ইবনে সিনা ফার্মা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১, ২০২৬, ০২:৫৬ পিএম
সাড়ে ৫৭ কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক স্পেস কিনছে ইবনে সিনা ফার্মা

ফাইল ছবি

ঢাকা: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির কার্যক্রম প্রসারের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডিতে ৫৭ কোটি ৪৩ লাখ ১ হাজার ১৫৮ টাকা ব্যয়ে ২৪ হাজার ৩২১ বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪২তম সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানাগেছে।

কোম্পানিটি জানিয়েছে, ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের (পুরাতন ২৭) ৮ নম্বর প্লটে অবস্থিত কনকর্ড লিলি হাইটসের ২৪ হাজার ৩২১ বর্গফুট আয়তনের বাণিজ্যিক স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। নিবন্ধন ফি ও অন্যান্য সংশ্লিষ্ট চার্জ বাদে এই স্পেসের মূল্য ধরা হয়েছে ৫৭ কোটি ৪৩ লাখ ১ হাজার ১৫৮ টাকা (সাতান্ন কোটি তেতাল্লিশ লাখ এক হাজার একশত আটান্ন টাকা মাত্র)। 

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪২তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

পিএস

Link copied!