দেশের বাজারে টানা তিন দফায় স্বর্ণের দাম কমার পর এবার বাড়ানোর ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় গহনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও বেড়েছে।
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, বেড়েছে ২ হাজার ৯৯ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা, বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা, বেড়েছে ১ হাজার ১০৮ টাকা।
বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের আগে কয়েক দিনের ব্যবধানে টানা তিনবার দাম কমেছিল।
গত ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। এরপর ২৮ সেপ্টেম্বর কমানো হয় আরও ২ হাজার ১৫৮ টাকা। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা।
সব মিলিয়ে তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছিল ৬ হাজার ৬৫ টাকা। সর্বশেষ কমানোর পর ২৯ সেপ্টেম্বর দাম নেমে এসেছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।
এর এক দিন পরই আবার ২ হাজার ২১৬ টাকা বাড়ানোয় এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
অপরিবর্তিত রুপার দাম
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনেনি বাজুস।
ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারিত রয়েছে।
এম







































