• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দাম কমার পর দেশে আজ স্বর্ণের ভরি কত


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:০৩ এএম
দাম কমার পর দেশে আজ স্বর্ণের ভরি কত

দেশের বাজারে গতকাল সোমবার স্বর্ণের দাম আরো কমানো হয়েছে। এদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এরপর নতুন করে আর দামে সমন্বয় না হওয়ায় আজ মঙ্গলবারও সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। 
 
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ২ লাখ ২০ হাজার ৩৮১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৪ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

এম

Link copied!