বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার শুরু হওয়া এই কর্মবিরতি মঙ্গলবার (১৪ অক্টোবর) আরও তীব্র রূপ নিয়েছে। একইসঙ্গে, শিক্ষকরা ঘোষণা দিয়েছেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন দুপুর ১২টায়।
আন্দোলনের নেতৃত্বে থাকা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সোমবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দুপুর ১২টার মধ্যে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আমরা লং মার্চসহ আরও কঠোর কর্মসূচিতে যাব।
মঙ্গলবার সকালে আন্দোলনের অগ্রগতি জানিয়ে তিনি বলেন, আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে যাবেন না।
এর আগে সোমবার সকাল থেকেই সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে না গিয়ে অফিস কক্ষে কিংবা মাঠে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এই কর্মবিরতির ফলে দেশের নানা প্রান্তে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীরা আসলেও ক্লাস পাচ্ছে না, যা উদ্বেগ তৈরি করেছে অভিভাবকদের মাঝে।
শিক্ষকরা বলছেন, সরকার যেভাবে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মূল বেতনের ভিত্তিতে ২০ শতাংশ হারে বাড়িভাড়া না বাড়ালে এটি আমাদের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক হবে।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।
এম






















-20260722160634.jpg)










-20260725114857.jpg)



