• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত


কবি নজরুল কলেজ প্রতিনিধি মার্চ ১১, ২০২৬, ০৮:২১ পিএম
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির (সিলেট বিভাগ) উদ্যোগে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) কলেজের ইকরাম হোসেন কাউছার ভবনের ৪০৪ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মীর নূরুননবী উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির প্রধান নির্বাহী শাহীন আহমেদ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্যসচিব মো. নাজমুল হাসান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না জিসান এবং ইসলামী ছাত্রআন্দোলন কবি নজরুল সরকারি কলেজ শাখার সাহিত্য সম্পাদক মেহেদী হাসান কামরুল।

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তানভীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিম।

অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!