• ঢাকা
  • সোমবার, ১৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদে ফিলিং স্টেশন খোলা রাখার নতুন নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২৬, ০১:৩১ পিএম
ঈদে ফিলিং স্টেশন খোলা রাখার নতুন নির্দেশনা

ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল আজহায় ঘরমুখে মানুষের যাত্রা নির্বিঘ্ন নিশ্চিত করতে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পেট্রোবাংলা চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের যাতায়াত সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

এদিকে, রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকার আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগে ২৩ অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

পিএস

Link copied!