ছবি: সংগৃহীত
দেশের শিক্ষা ব্যবস্থায় কেবল নকল প্রতিরোধে নজর দিলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়-এমন মত উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তাদের মতে, পুরোনো পদ্ধতির শিক্ষা ব্যবস্থা বজায় রেখে পরীক্ষাকেন্দ্রে নজরদারি বাড়ানো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না।
বিশ্লেষকরা বলছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা জরুরি। মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা নিশ্চিত না হলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্জিত হচ্ছে না।
তাদের মতে, দেশে গবেষণা ও উদ্ভাবনের ঘাটতি স্পষ্ট। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মানোন্নয়ন নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে গবেষণার মান ও মৌলিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। ফলে শিক্ষার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কেবল চাকরি পাওয়া, যা দীর্ঘমেয়াদে জাতির উন্নয়নে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না।
একই সঙ্গে বলা হচ্ছে, পরীক্ষায় নকল প্রতিরোধ অবশ্যই ইতিবাচক উদ্যোগ, তবে সেটিই একমাত্র সমাধান নয়। শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক এবং গবেষণামুখী শিক্ষা ব্যবস্থা চালু করা গেলে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।
তারা মনে করছেন, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কারই পারে দেশের মানবসম্পদ উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।
এসএইচ







































