• ঢাকা
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০২৬, ১১:৫৭ এএম
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে

ছবি : সংগৃহীত

ঢাকা: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর। এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এসব পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন প্রায় ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী জানান, এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ফলাফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটেছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

এসআই

Link copied!