• ঢাকা
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০২৬, ০৩:২৪ পিএম
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে এবং ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএন থেকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগড় সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদকে এসএআরবি থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

পিএস

Link copied!