• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজ-রাজ্যকে নিয়ে পরীমনির স্ট্যাটাস


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২৩, ০১:০৬ পিএম
রাজ-রাজ্যকে নিয়ে পরীমনির স্ট্যাটাস

ঢাকা : ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শরীফুল রাজের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সপ্তাহখানেকের মানঅভিমান ভুলে ফের এক হয়েছেন এই তারকা দম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব পরীমনি সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় রাজ ও রাজ্যের ছবি শেয়ার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

পরীমনির শেয়ার করা ছবিতে দেখা যায়, শীতের সকালে রাজ রাজ্যকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে রোদ পোহাচ্ছেন। আর সেটার ক্যাপশনে পরী লিখেছেন, তারা ভিটামিন ডি খায় দিয়ে একটা লাভ ইমুজি যোগ করেছেন।

ক্যাপশন দেখে বুঝা যাচ্ছে আপাতত মান অভিমান বিদায় দিয়ে সুখেই আছেন এই দম্পতি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!