• ঢাকা
  • শনিবার, ০৮ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিজয়-রাশমিকার পোস্ট ঘিরে তোলপাড়, যে রহস্যে বাড়ছে জল্পনা


বিনোদন ডেস্ক এপ্রিল ৪, ২০২৬, ১১:৪৭ এএম
বিজয়-রাশমিকার পোস্ট ঘিরে তোলপাড়, যে রহস্যে বাড়ছে জল্পনা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা-কে ঘিরে আবারও সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বিয়ের দেড় মাস না পেরোতেই একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সম্প্রতি এই তারকা জুটি একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন— “আমরা এখন তিনজন।” আর এতেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেক ভক্তই ধরে নিয়েছেন, খুব শিগগিরই বাবা-মা হতে যাচ্ছেন তারা। ফলে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে মন্তব্যের ঘর।

তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই জুটি। ফলে ‘তিনজন’ হওয়ার বার্তার প্রকৃত অর্থ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এদিকে, পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। অনেকের ধারণা, এটি হয়তো নতুন কোনো প্রজেক্ট বা প্রচারণার ইঙ্গিতও হতে পারে।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে একাংশ এ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা। আবার কেউ তুলনা টেনেছেন আলিয়া ভাট-এর সঙ্গেও।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুর-এ রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয়-রাশমিকা। পরে হায়দ্রাবাদ-এ বিনোদন জগতের বন্ধুদের জন্য সংবর্ধনার আয়োজন করেন তারা। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।

এম

Link copied!