ঢাকা: ‘জুলি’ সিনেমায় ফেরদৌস ও রিয়াজের একসাথে কাজ করার খবরটি সঠিক নয়। রিয়াজের অভিনয়ের খবরটি এখন পর্যন্ত সত্য নয় বলে অভিনেতা নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন। যা নিয়ে স্যোসাল মিডিয়াতে চলছে নানা গুঞ্জন।
চিত্রনায়ক রিয়াজ আহমেদের ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৪ জানুয়ারি এ বিষয় একটি পোস্ট দেন। উক্ত পোস্টে তিনি জানান ‘প্রিয় বন্ধুগণ, সামাজিক মাধ্যমে এ ধরনের একটি সিনেমার খবর আমার দৃষ্টিগোচর হয়েছে। এই নামের/এই কাস্টিং এর অথবা উক্ত পরিচালকের সাথে এ বিষয়ে আমার কোন কথা বা যোগাযোগ হয়নি। বিষয়টি তাই একটি গুজব বলে আমার কাছে প্রতীয়মান। প্রিয় সাংবাদিক ভাই কে, এ ধরনের সংবাদ প্রচারের আগে, আরও দায়িত্ববান হবার জন্য অনুরোধ করছি।’

এদিকে ‘জুলি’ সিনেমার পরিচালক ছটকু আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলেছি ফেরদৌস অথবা রিয়াজের মধ্যে একজনকে নিয়ে সিনেমা করবো। সিনেমার গল্পটিই মূল চরিত্র একক নায়ক বিশিষ্ট। রিয়াজের সাথে আমার কথা হয়নি এখনো। ফেরদৌসের সাথে মিটিং করার কথা হয়েছে।’
তিনি আরো বলেন, ফেরদৌস ও রিয়াজ উভয়কে নিয়ে ‘জুলি’ সিনেমায় কাজ করবেন এমন কথা তিনি কাউকে বলেননি।
এমটিআই


























original1787417799-20260822173831.jpg)












