ঢাকা: অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার (৩০ নভেম্বর) থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তাকে যেতে দেয়নি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তবে অভিনেত্রীকে আটক করা হয়নি।
অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সুবর্ণা মুস্তাফা। তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হয়েছিলেন।
আইএ

























original1787417799-20260822173831.jpg)













