• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগে সম্মত জাপান


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০২৬, ০১:০৯ পিএম
বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগে সম্মত জাপান

ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির সংবাদপত্র নিক্কেই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এই বৈঠকের পর প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে বিনিয়োগের এই ঘোষণা আসবে।

নিক্কেইয়ের তথ্য অনুযায়ী, এই বিনিয়োগ মূলত অটোমোবাইল ও অন্যান্য উৎপাদন শিল্পে এবং জ্বালানি অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে।

পত্রিকাটি আরও জানিয়েছে, জাপানি ট্রেডিং কোম্পানি সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিভিন্ন কোম্পানির প্রবেশও এই বিনিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে।

এই প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনাটি বাংলাদেশের জন্য জাপানি পুঁজি আকর্ষণ, শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বৈচিত্র্য আনা এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার নতুন সুযোগ তৈরি করতে পারে।

পিএস

Link copied!