• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৩, ২০২৬, ১০:৪৩ এএম
পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সম্প্রতি তেলের দামে বড় উল্লম্ফন দেখা গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) এশিয়ার প্রারম্ভিক লেনদেনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ দশমিক ৯৬ ডলারে নেমে এসেছে, যা আগের তুলনায় ০.২ শতাংশ কম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০.৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ বেড়েছিল। এতে মে মাসের শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় জ্বালানি তেলটির দাম।

শুক্রবার সামান্য দরপতন হলেও টানা তৃতীয় সপ্তাহের মতো দাম বাড়ার পথে রয়েছে ব্রেন্ট ক্রুড। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক দরপতনের মুখে পড়তে পারে।

বিশ্লেষকদের নজর এখন সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি এবং এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাবের দিকে। সরবরাহে বিঘ্ন ঘটলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

এম

Link copied!