ছবি: সংগৃহীত
বাবার পাগড়ি মাথায়, গায়ে বাবার আবা। সাদামাটা অথচ আবেগঘন এই সাজে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি। তাঁর বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিকে ঘিরে নেটিজেনদের মধ্যে বেশ আগ্রহের তৈরি হয়েছে।
গত বুধবার (২১ অক্টোবর) ওসমান হাদির বিয়ের স্মৃতিচারণ করে তাঁর বোন মাসুমা হাদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি ভাইয়ের বিয়ের সাজ এবং বিয়ের সম্পূর্ণ আয়োজনের কথা তুলে ধরেন।
মাসুমা হাদি তাঁর পোস্টে লিখেছেন, ‘গায়ে আব্বার আবা, মাথায় আব্বার পাগড়ি, আমাদের ওসমান গনি বিয়ের সাজে। জুমার নামাজ শেষে মসজিদে ওসমান গনির বিয়ে সম্পন্ন হয়েছিল।’
পোস্টের কমেন্ট বক্সে তিনি ‘জাস্টিস ফর হাদি’ হ্যাশট্যাগের পাশাপাশি জানান যে, তাঁদের বাবা ২০১২ সালে মারা গেছেন।
এসএইচ







































