• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুশীলা কার্কি হতে যাচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:০১ পিএম
সুশীলা কার্কি হতে যাচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান

ঢাকা : জেন-জিদের আন্দোলনে পদত্যাগ করে দেশ থেকে এরই মধ্যে পালিয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এখন দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের তোরজোড় শুরু হয়েছে। এই তালিকায় সবার ওপরে রয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নির্ধারণ করতে জেন-জি বিক্ষোভকারী, সেনাবাহিনী এবং প্রেসিডেন্টের মধ্যে বুধবার থেকেই আলোচনা শুরু হয়।

বিক্ষোভকারীরা কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র বালেন শাহ এবং নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছিলেন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে। তবে বালেন শাহ তার নাম প্রত্যাহার করেছেন। পরে আলোচনায় উঠে আসে আরেক নাম- নেপালের বিদ্যুৎ সংকট সমাধানকারী প্রকৌশলী কুল মান ঘিসিং। তবে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কারো নাম প্রকাশ করা হয়নি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সরকার প্রধান নির্ধারণ নিয়ে খোদ জেন-জি বিক্ষোভকারীদের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে।

রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে আলোচনার পরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবিধান বিশেষজ্ঞ বলেন, “সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হবে। তারা (জেন-জি) তাকে চান। আজই এটি ঘটবে।”

পিএস

Link copied!