• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘হেয়ারকাট’ থাকবে না, স্পষ্ট করার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২৬, ১২:২৭ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘হেয়ারকাট’ থাকবে না, স্পষ্ট করার নির্দেশ

ফাইল ছবি

ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না—এ বিষয়টি তাঁদের স্পষ্টভাবে জানাতে হবে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট না থাকার কথা ঘোষণা করলেও বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, মো. কবির আহমাদ, মো. সরোয়ার হোসেন ও মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না—এ বিষয়টি তাঁদের স্পষ্টভাবে জানাতে হবে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট না থাকার কথা ঘোষণা করলেও বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে।

এ ছাড়া গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাঁদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থের নির্ধারিত সীমার বাইরে প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। এ বিষয়ে ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এএইচ/পিএস

Link copied!