• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মার্কিন-ইসরায়েলের হামলায় ইরানে ৭৮৭ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩, ২০২৬, ০৪:২৩ পিএম
মার্কিন-ইসরায়েলের হামলায় ইরানে ৭৮৭ জন নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা: মার্কিন-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ৭৮৭ জন নিহতের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে তারা এ খবর দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ হামলায় ইরানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

এর আগে রোববার (১ মার্চ) ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল রেড ক্রিসেন্ট।

শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। এ হামলায় খামেনি নিহত হয়েছেন।

এরপর থেকে ইরান ও তার মিত্ররা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

ইরান খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করছে।

সবশেষ ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড ক্রপস (আইআরজিসি) বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করেছে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!