• ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিভিন্ন সংগঠনের ২৪ নেতাকর্মী যোগ দিলেন জেডিপিতে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০২৬, ০৬:৪০ পিএম
বিভিন্ন সংগঠনের ২৪ নেতাকর্মী যোগ দিলেন জেডিপিতে

ফাইল ছবি

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, এবি পার্টি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ২৪ জন সাবেক নেতাকর্মী জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টিতে (জেডিপি) যোগদান করেছেন।

দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শ্যামল বাংলা রিসোর্টে অনুষ্ঠিত জেডিপির জাতীয় সমন্বয় সভায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান।

নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল্লাহ নোমান; ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাঈম আল ইসলাম; নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাবের আহমেদ ও সাজ্জাদ খান; এবি পার্টির সাবেক নেতা নাফিজ ইমতিয়াজ শিমুল; বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা মো. সারোয়ার মোরশেদ, জহিরুল ইসলাম অমি ও আবদুল হামিদ এবং সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম।

এছাড়াও শফিকুল ইসলাম সুমন, ইঞ্জিনিয়ার মুতাসিম বিল্লাহ, নেছার উদ্দিন, মাহমুদুল ইসলাম সাগর, মানিষা আক্তার শ্রুতি, শেহনাজ রশিদ খান, ফুয়াদ জামান, মোহাম্মদ ইসরাফিল আমিন, জান্নাতুল ফেরদৌস সোমা, জিহাদুল ইসলাম, মো: শাহ পরান সায়েম, মোঃ তারেকুল ইসলাম, মাহফুজ ইসলাম প্রমুখ জেডিপিতে যোগদান করেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা ও সামাজিক গণতন্ত্রের আদর্শকে ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জেডিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবযোগদানকারীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে শিগগিরই দলের বিভিন্ন স্তরে সম্মানজনক দায়িত্ব প্রদান করা হবে।

এসএইচ 

Link copied!