• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৬, ২০২৬, ০৩:৫৬ পিএম
প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব

ছবি : সংগৃহীত

ঢাকা: হামলা আর পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল-ইরান। এবার ইরানের ভয়াবহ হামলার শিকার হয়েছে ইসরায়েল। ইরানের হামলায় তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে শুক্রবার সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে।

এদিকে ইসরায়েল বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা ‘বড় পরিসরে’ বিমান হামলা শুরু করেছে।

ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের চলমান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এবারের অভিযানে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে তেল আবিবের কেন্দ্রস্থলকে, যেখানে ইরানের অত্যাধুনিক ‘খেইবার’ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই ইরান থেকে ছোড়া একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মরিয়া চেষ্টা চালায়। আকাশসীমার ওপর দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝপথে বাধা দেওয়ার (ইন্টারসেপ্ট) সময় পুরো তেল আবিব শহর জুড়ে বড় বড় বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়। এই ঘটনার পর পর শহরজুড়ে সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। 

আইআরজিসির তথ্যমতে, শুক্রবারের এই হামলাটি ছিল একটি সুপরিকল্পিত ও সমন্বিত সামরিক অভিযান। এতে কেবল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই নয়, বরং একঝাঁক আত্মঘাতী ড্রোনও ব্যবহার করা হয়েছে। তেহরান দাবি করেছে, তাদের ছোড়া খেইবার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে তেল আবিবের কেন্দ্রস্থলের নির্দিষ্ট কিছু কৌশলগত স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!