• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাহরাইনে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৫, ২০২৬, ১০:২৮ পিএম
বাহরাইনে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা দিয়েছে বাহরাইন। আগামী ২০ মার্চ ঈদ উদযাপন করবে দেশটি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। 

রোববার নিউজ অব বাহরাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের।

তিনি বলেন, রমজানের ২৯তম দিন ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো বৈঠকে বসবে।

ড. নাসের বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে শাওয়ালের চাঁদের জন্ম বা কনজাংশন ঘটবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৪টা ৫ মিনিটে (মক্কা সময়)। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ উপস্থিত থাকবে না। এ কারণে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি বলেন, বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা যেতে পারে। তখন চাঁদ পশ্চিম দিগন্তে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় থাকবে এবং প্রায় ৩০ মিনিট দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য অনুকূল।

রমজানের শুরুতে পূর্ণিমার সময় চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করেও ধারণা করা হয়েছিল যে, মাসটি ৩০ দিন পর্যন্ত যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

এম

Wordbridge School
Link copied!