• ঢাকা
  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুদ্ধ দ্রুত সমাধান না হলে ‘মহাবিপদের’ আশঙ্কা সৌদি আরবের


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৬, ২০২৬, ১১:০১ পিএম
যুদ্ধ দ্রুত সমাধান না হলে ‘মহাবিপদের’ আশঙ্কা সৌদি আরবের

সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যুদ্ধ দ্রুত সমাধান করা না হলে বড় ধরনের সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হতে পারে, বিশেষ করে তেলের ক্ষেত্রে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হতে পারে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট (এফআইআই) প্রায়োরিটি সামিটে আল-জাদান বলেন, ‘আমাদের সত্যিই নিশ্চিত করতে হবে যে আমরা এই সংঘাত খুব দ্রুত সমাধান করব এবং বিশ্ব অর্থনীতি যাতে আরও বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে গত কয়েক সপ্তাহে আমরা যা দেখেছি, তা এমনকি কোভিড-পরবর্তী সময়ের প্রভাবকেও ছাড়িয়ে গেছে। যদি এটি অব্যাহত থাকে, তবে আমি মনে করি আমরা আরও গুরুতর প্রভাব দেখতে পাব।’ সূত্র: আল জাজিরা।

এম

Wordbridge School
Link copied!