• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানের সঙ্গে আলোচনা সফল হলে চুক্তিতে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৭, ২০২৬, ১০:৪২ এএম
ইরানের সঙ্গে আলোচনা সফল হলে চুক্তিতে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ঘিরে নতুন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আলোচনা সফল হলে চুক্তি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরে যেতে পারেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। পরে লাস ভেগাস সফরে যাওয়ার আগে হেলিকপ্টারে ওঠার সময় তিনি বিষয়টি আবারও উল্লেখ করেন।

ইসলামাবাদে চুক্তি সই হলে তিনি সেখানে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি যেতে পারি, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তি সই হয়, তাহলে আমি যেতে পারি।”

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে ওই দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানা গেছে।

হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, দ্বিতীয় দফার আলোচনা নিয়ে আলোচনা চলছে এবং সেটিও পাকিস্তানেই অনুষ্ঠিত হতে পারে।

এম

Link copied!