• ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নার


আন্তর্জাতিক ডেস্ক জুন ১২, ২০২৬, ০২:২৬ পিএম
ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নার

ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের প্রথম ট্রিলিয়নার সম্পদের মালিক হলেন আলোচিত উদ্যোক্তা ইলন মাস্ক। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের রেকর্ড ৭৫ বিলিয়ন ডলারের প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) এই অর্জনের পথ তৈরি করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্পেসএক্সের আইপিওতে বিপুল বিনিয়োগ আসে, যা কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। আইপিওর আগে ফোর্বস ইলন মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৭৮০ বিলিয়ন ডলার বলে অনুমান করেছিল। 

ফোর্বস ওয়েলথের ডেপুটি এডিটর ম্যাট ডুরোট বলেন, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির সম্পদ যেখানে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি, সেখানে মাস্কের সম্পদ তার তিন গুণেরও বেশি। তিনি আরও বলেন, এর আগে শুধুমাত্র লেরি এলিসনের সম্পদ ৪০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিল।

বর্তমানে মাস্কের সম্পদের সবচেয়ে বড় অংশ রয়েছে স্পেস-এক্সে। প্রতিষ্ঠানটিতে তার মালিকানাধীন শেয়ারের মূল্য প্রায় ৮৬৬ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। 
বিজ্ঞাপন

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান ইলন মাস্ক। পরে ২০২২ সালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমানে এক্স) ৪৪ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করেন।

বিভিন্ন রাজনৈতিক অবস্থান ও ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে বিতর্কও থাকলেও স্পেসএক্সের এই ঐতিহাসিক আইপিও প্রমাণ করেছে যে, বিনিয়োগকারীদের বড় একটি অংশ এখনও মাস্কের ব্যবসায়িক উদ্যোগের ওপর আস্থা রাখছে। এর মধ্য দিয়ে তিনি সম্পদের দিক থেকে বিশ্বের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন।

পিএস

Link copied!