• ঢাকা
  • শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা


আন্তর্জাতিক ডেস্ক জুন ১০, ২০২৬, ০৮:০৫ এএম
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই মঙ্গলবার এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানায়, হরমুজ প্রণালীর কাশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং প্রণালীটির বন্দর নগরী সিরিকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

স্থানীয় সূত্র ও বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম জানায়, নিকটবর্তী বন্দর আব্বাসে এবং পরে প্রণালীর প্রবেশপথের কাছে জাস্ক কাউন্টির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।

গত সোমবার হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে, এখন আমরা যা বলি তা করে দেখাচ্ছি।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি আরো বলেন, আমি আরও মনে করি জবাব এটার মতো কঠোর ও শক্তিশালী হওয়া উচিত।

এম

Link copied!