• ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা আটক


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২১, ২০২৬, ০৮:৫৫ পিএম
ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেন।

বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ অন্যান্য কংগ্রেস নেতাকে আটক করে। 

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পিএস

Link copied!