• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ ২২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?


লাইফস্টাইল ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:০৮ পিএম
আজ ২২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

ঢাকা: জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২২ সেপ্টেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): সৃজনশীল কাজকর্মে বিশেষ স্বীকৃতি ও সম্মান প্রান্তির সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। প্রেমিকের আবেগকে মূল্য দিন। সঙ্গীকে আঘাত করবেন না। আনন্দে থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): আপনার পরিকল্পনা সম্পর্কে পরিবারের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো।। আপনার জ্ঞান ও উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। কাজে গতি বাড়াতে হবে।

মিথুন (২১ মে-২০ জুন): নতুন যোগাযোগের পরিবেশ অনুকূলে থাকবে। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হবে। পুরনো সমস্যা সমাধানের পথ পাবেন। নতুন ধারণাগুলো ফলদায়ক হবে। আজকের কাজ আজই শেষ করুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): শুভকর্ম দিয়ে দিনটি শুরু হবে। অর্থাগমের সুযোগ আসতে পারে। কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। পরিকল্পনা বাস্তবায়নের পথ হবে। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): নিজেকে পরিচর্যা করার এবং যা আপনি পছন্দ করেন তা করার পক্ষে ভালো দিন। আপনার আচরণ অন্যদের প্রভাবিত করবে। কাজে দক্ষতা দেখাতে পারবেন। আজকের কাজ আজই শেষ করুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কোনো প্রচেষ্টায় বিলম্ব হবে। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। একঘেয়েমি ও কাজে স্থবিরতা আসতে পারে। আপনার বাজেটের চেয়ে বেশি অর্থ ব্যয় করার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আশার আলো দেখতে পাবেন। আগের কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। আপনার মনোভাব আপনাকে সুখী থাকতে সাহায্য করবে। গুরুত্বপূর্ণ কাজে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পুরনো স্মৃতি মনে করে আবেগপ্রবণ হবেন না।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ব্যবসায়ী বা উদ্দ্যোক্তারা তাঁদের ব্যবসা সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করতে পারেন। অতীত উদ্দ্যোগগুলো থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। বিদেশসংক্রান্ত কোনো বিষয়ে অগ্রগতি হতে পারে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন। পরিবেশ আপনার পক্ষে থাকবে। নিজেকে সুস্থ রাখুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কোনো কিছু নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ঋণ মুক্তির সুযোগ আসতে পারে। ডায়েট নিয়ন্ত্রণের জন্য প্রধান বিকল্পগুলো সন্ধান করুন। সুস্থ থাকুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন ধারণাগুলো ফলদায়ক হতে পারে। যৌথ কিছু করার সুযোগ আসবে। দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। নিজের মধ্যে উৎসাহ আনুন। প্রেমের ক্ষেত্রে কোনো বাধা ছাড়াই আপনার অনুভূতি প্রকাশ করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আজ আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর পুনর্মূল্যায়নের সময়। জীবনে চলতে থাকা অশান্তির মধ্যে নিজের জন্য পর্যাপ্ত সময় বের করুন। জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন।

ইউআর

Link copied!