ইরানকে পুরোপুরি ধ্বংস করতে ঘোষণা দিয়ে হামলার শুরু ইসরাইলের 

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:১১ পিএম
ইরানকে পুরোপুরি ধ্বংস করতে ঘোষণা দিয়ে হামলার শুরু ইসরাইলের 

ছবি: সংগৃহীত

ইসরাইলের সামরিক প্রধান লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জামির এক টেলিভিশন বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরাইলি হামলা এখন 'পরবর্তী ধাপে' প্রবেশ করছে। 

তিনি স্পষ্ট করে বলেন, এই পর্যায়ের লক্ষ্য হবে ইরান সরকারের ভিত আরও দুর্বল করা এবং তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া।

শুক্রবার (৬ মার্চ) ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের হামলার খবর পাওয়া যাওয়ার পরপরই জামিরের এই শক্তিশালী বক্তব্য সামনে আসে। 

সামরিক এই শীর্ষ কর্মকর্তা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান, সামনে আরও এমন কিছু 'বিস্ময়' বা চমকপ্রদ সামরিক কৌশল অপেক্ষা করছে যা তিনি এখনই জনসমক্ষে প্রকাশ করতে ইচ্ছুক নন। বিশ্লেষকদের মতে, জামিরের এই মন্তব্য তেহরানের ওপর চাপ আরও বাড়িয়ে দেওয়ার একটি সুনিশ্চিত ইঙ্গিত। সূত্র: আলজাজিরা।

এসএইচ 
 

Link copied!