রাজধানীসহ ১৪ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টিও

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১২:৫৯ পিএম
রাজধানীসহ ১৪ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টিও

ফাইল ছবি

ঢাকা: দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে দেশের সাধারণ মানুষ। তবে আজ শনিবার (৬ জুন) সন্ধ্যার মধ্যে দেশের ১৪ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি।

শনিবার (৬ জুন) অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুর অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং মাদারীপুর অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

পিএস

Link copied!