• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৫:০৭ পিএম
চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

ঢাকা: চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টার পর থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থা নেন। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। এতে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে।

আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।

দেশের বিভিন্ন জায়গা থেকে আসা অন্তত পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী সড়কে অবস্থান নিয়েছেন।

আইএ

Wordbridge School
Link copied!