• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে 


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ৬, ২০২৫, ০৮:০৩ পিএম
ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে 

ঢাকা: রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার (৩ মার্চ) মুঠোফোনে সাংবাদিকদের এ তথ্য জানান আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাকরায়েন সিদ্দিক।

তিনি জানান, আজ দুপুর সোয়া ২টার দিকে ব্যাংক থেকে টাকা তোলেন। এরপর আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান আরেফিন সিদ্দিক। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।

ঢাবির সাবেক এ উপাচার্যকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয় বলে জানান সাকরায়েন সিদ্দিক।

আইএ

Wordbridge School
Link copied!