• ঢাকা
  • সোমবার, ২৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসি পুরো আসনের ফল বাতিল করতে পারবে, ফিরছে না ভোটও


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ১১, ২০২৫, ০৭:১৭ পিএম
ইসি পুরো আসনের ফল বাতিল করতে পারবে, ফিরছে না ভোটও

ঢাকা : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অ.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) চাইলে পুরো আসনের ভোটের ফল বাতিল করতে পারবে। এছাড়া নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি কথাগুলো বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি, দুটি অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে। এ ছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন।

ইসি সানাউল্লাহ আরও বলেন, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে।

পিএস

Link copied!