• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ


চট্টগ্রাম প্রতিনিধি মে ২১, ২০২৬, ০৭:৪৭ পিএম
এবার চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ

ছবি : সংগৃহীত

ঢাকা: সারাদেশে যখন শিশু রামিসা হত্যার ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ চলছে, ঠিক সেই সময়েই চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের ‘বিসমিল্লাহ ম্যানশন’ নামের একটি ভবনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা পোশাক কারখানার শ্রমিক এবং বাবা পেশায় একজন রিকশাচালক। দুপুরে শিশুটি বাসায় ঘুমিয়ে ছিল। তাকে একা পেয়ে স্থানীয় একটি দোকানের কর্মচারী ৩২ বছর বয়সী এক যুবক তাকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে আটক করে একটি মাদ্রাসার গেটের ভেতরে তালাবদ্ধ করে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাবাসী অভিযুক্তকে পুলিশের হাতে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এবং উত্তেজিত জনতা তাকে নিজেদের হাতে বিচার করার দাবি তোলে। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে কয়েক দফা হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। উত্তেজনাকর পরিস্থিতির কারণে পুলিশের ৩-৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়। দীর্ঘ সময় ধরে পুরো এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

এদিকে, ভুক্তভোগী শিশুটিকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তকে আইনগত প্রক্রিয়ায় নেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

পিএস

Link copied!