• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০২:২৬ পিএম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

ঢাকা : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব করার পর থেকে পদটি শূন্য ছিল।

রাষ্ট্রদূত আরিফুল ইসলাম এরই মধ্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে যোগ দিয়েছেন।

গত বছরের জুনে মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হয়ে তিনি জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন। এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন তিনি।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা আরিফুল ইসলাম ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পিএস

Wordbridge School
Link copied!