• ঢাকা
  • শুক্রবার, ০৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২৫, ০৮:৪১ এএম
রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, রাত ১২টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।

এসআই

Link copied!