ফাইল ছবি
ঢাকা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। আর নতুন এমপিতে বরণে প্রস্তুত জাতীয় সংসদ ভবন।
রাজধানীর শেরেবাংলা নগরের বুকে দাঁড়িয়ে থাকা জাতীয় সংসদ ভবন এখন অপেক্ষায় নতুনদের বরণের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়।
আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথকে কেন্দ্র করে সংসদ ভবন প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কার্যক্রম।
নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। তিনি জানান, নেয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একইদিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পিএস







































