ছবি : সংগৃহীত
ঢাকা: নতুন সরকারের সব ধরনের দাপ্তরিক আপডেট ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে সরাসরি পৌঁছে দিতে চালু করা হয়েছে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিশিয়াল ফেসবুক পেজ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।
পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে এই পেজটি সরকারের একটি শক্তিশালী যোগসূত্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
নতুন এই পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি ব্যবহার করা হয়েছে। পেজটি চালুর পর থেকেই সেখানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারের নীতি-নির্ধারণী সব খবর এই ভেরিফাইড প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
পিএস







































