• ঢাকা
  • রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা আবারও যাচাই-বাছাই হবে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:৩৫ পিএম
প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা আবারও যাচাই-বাছাই হবে

ফাইল ছবি

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই ও সঠিক ইতিহাস সংরক্ষণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখার প্রবণতা ঠিক নয় এমন অভিমত ব্যক্ত করা হয়। মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতার মূল ভিত্তি, যা ভুল বা বিকৃতভাবে উপস্থাপন করা গেলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে অর্জিত স্বাধীনতা নতুন প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!