• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেল প্রণয়নে প্রথম সভায় যেসব বিষয় আলোচিত হয়েছে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:৪৪ পিএম
পে স্কেল প্রণয়নে প্রথম সভায় যেসব বিষয় আলোচিত হয়েছে

ফাইল ছবি

নবম পে স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জানা গেছে, বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। এর আগে জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতনসংক্রান্ত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দিতে এই কমিটি গঠন করে সরকার।

তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) সদস্য হিসেবে রয়েছেন।

কমিটি সংশ্লিষ্ট তিনটি কমিশনের প্রতিবেদনে বেতনসংক্রান্ত বিষয়াদি পরীক্ষা করে পরবর্তী কার্যক্রম বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে এবং সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। এ কাজের অংশ হিসেবেই প্রথম বৈঠকে বসেন সদস্যরা।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর কাছে প্রতিবেদন জমা দেয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!